
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সবুজবাগ থানাধীন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন মিরাজুল ইসলাম। ইতোমধ্যে তিনি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন।
তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন।
মিরাজুল ইসলাম জানান, জনগণের ভালোবাসা ও পেলে ৪ নং ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং যুবসমাজের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
তিনি একটি আধুনিক, মাদক মুক্ত, কিশোর গ্যাং মুক্ত পরিচ্ছন্ন ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার সুযোগ পেতে তিনি সকল ভোটার ও এলাকাবাসীর কাছে আন্তরিক দোয়া ও সমর্থন কামনা করছেন।
