
পবিত্র বদর দিবস ও রমজান মাস উপলক্ষে মাদারটেক পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে ইফতার করেন সড়ক ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব এমপি।
প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব এমপি প্রতিদিনই এতিম বাচ্চাদের সাথে ইফতার করেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক কমিশনার আলহাজ্ব গোলাম হোসেন, মসজিদের খতিব কাজী হেলাল উদ্দিন, ইমাম সেলিম আহমেদ।

এ সময় তিনি মুসল্লিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং ধর্মীয় শিক্ষায় তাদের নিষ্ঠা ও অধ্যবসায়ের প্রশংসা করেন।
সবশেষে দেশ ও জাতির শান্তির জন্য মোনাজাত করা হয়।
