বিএসজেএর আয়োজনে হ্যান্ডবল স্টেডিয়ামে ইফতার-দোয়া মাহফিল

ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসজেএ-এর উদ্যোগে রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো ইফতার মাহফিল। ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি প্রতি বছরই ইফতার মাহফিলের আয়োজন করে যাচ্ছে।

পবিত্র রমজান উপলক্ষে এ আয়োজন করে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ)। রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত এই ইফতার মাহফিলে ক্রীড়া সাংবাদিক, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ ইফতার মাহফিল ক্রীড়া অঙ্গনে পারস্পরিক বন্ধন আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিএসজেএ-র ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ, সাবেক ক্রিকেটার ও অধিনায়ক তামিম ইকবাল, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন, ধারাভাষ্যকার আতহার আলী খান, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেনসহ বিসিবির অন্যান্য কর্মকর্তা ও ক্রীড়া জগতের তারকারা উপস্থিত ছিলেন।