রাজধানীর নদ্দায় আগুনে পুড়ল গাড়ির গ্যারেজ

রাজধানীর নদ্দায় অগ্নিকাণ্ডে একটি গাড়ির গ্যারেজ পুড়ে গেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে গ্যারেজটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর সকাল ৭টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনে।

এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে গ্যারেজে থাকা গাড়িগুলো পুড়ে গেছে। পাশে থাকা একটি বহুতল ভবনেও আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দেয়। শেষ পর্যন্ত বড় ধরনের কোনো বিপদ না হলেও আগুনে ভবনটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়।

আগুন লাগার কারণ সম্পর্কে এখনও পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।