রমজান মাসজুড়ে হাইস্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

পুরো রমজান মাসে দেশের সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা এবং বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত আদেশ প্রদান করেন।

আদালতের আদেশ অনুযায়ী, রমজান চলাকালে এসব বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম স্থগিত থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।