ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ

টানা চার দিনের ছুটি শেষ। রবিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে খুলবে অফিস-আদালত। এ কারণে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে ঢাকায় ফেরা মানুষের ভীড় দেখা গেছে। গত কয়েকদিন ঢাকা অনেকটা গণপরিবহনশূন্য থাকলে আজ দেখা গেছে ভিন্ন চিত্র।

জাগা গেছে, গাবতলী বাস টার্মিনালে রাত থেকেই ঢাকায় ফেরা মানুষের ভীড় বাড়ছে। উত্তরের জেলাগুলো থেকে ফিরছে মানুষ। যাওয়ার সময় অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছিল যাত্রীদের। ফেরার পথেও নির্ধারিত ভাড়ার চাইতে ১০০ থেকে ২০০ টাকা বেশি দিতে হচ্ছে।

গাবতলী ছাড়াও মহাখালী, আব্দুল্লাহপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ী, গুলিস্তান বাস টার্মিনালগুলোতে ঢাকায় ফেরা মানুষের ভীড় রয়েছে।

এদিকে কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে ঢাকায় ফেরা মানুষের উপচে পড়া ভীড় রয়েছে। দেশের বিভিন্ন গন্তব্য থেকে কর্মক্ষেত্র ফিরছে লোকজন।