ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-১৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ বেসরকারিভাবে জয়লাভ করেছেন। ১৩৮ কেন্দ্র ও পোস্টাল ভোটের ফলাফলে ববি হাজ্জাজ ৯০৬০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ১১–দল সমর্থিত প্রার্থী মাওলানা মামুনুল হক পেয়েছেন ৮৬৮৮৯ ভোট। তাদের ভোটের ব্যবধান ৩৭১২।