
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম জামায়াত প্রার্থীকে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীকের শেখ রবিউল আলম ৮০ হাজার ৪৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী জসীম উদ্দিন সরকার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ১৩৬ ভোট।
ঢাকা-১০ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৮ হাজার ৬৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪ হাজার ৬০৪ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৫০ জন।
