
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দু’দিন আগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. নিয়াজ আহমদ খান।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ক্লাসরুমে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, ডেপুটেশন থেকে আমি অব্যাহতি চাইবো। আমার যে মূল কাজ, উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষকতা তাতে ফেরত যাবো।
পদত্যাগের বিষয়ে তিনি বলেন, আমি সরে দাঁড়াচ্ছি, যেন নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের নিজেদের মতো করে প্রশাসন সাজাতে পারে।
এর আগে হঠাৎ করেই সংবাদ সম্মেলনের ডাক দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
