রাজধানীতে দুই সন্তানসহ মা–বাবার মরদেহ উদ্ধার

রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর–১১ এলাকার ওয়াপদা বিহারী ক্যাম্পের একটি বাসা থেকে দুই সন্তানসহ এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। এ সময় পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে প্রতিবেশীদের বরাতে পুলিশ জানায়, পরিবারটি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিল। ধারণা করা হচ্ছে, ঋণের চাপ ও হতাশা থেকে পরিবারের সদস্যরা আত্মহত্যা করে থাকতে পারেন।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।