শেখ হাসিনা, টিউলিপসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নিয়ে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ভাগ্নির মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় রায়ের তারিখ নির্ধারণ করা হয়েছে ২ ফেব্রুয়ারি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এই দিন ধার্য করেন। মামলার যুক্তিতর্কের দিন আজ ছিল। কারাগারে থাকা একমাত্র আসামি খুরশীদ আলম আদালতে হাজির হন, অন্য আসামিরা পলাতক থাকার কারণে উপস্থিত থাকতে পারেননি।

এখন পর্যন্ত আদালতে ৩১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

একই আদালতে শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ১৮ জনের আরেকটি মামলার যুক্তিতর্কের দিন ধার্য হয়েছে ১৮ জানুয়ারি।

দুদকের অভিযোগ অনুযায়ী, শেখ হাসিনা পরিবারসহ ৬ মামলায় দায়ের করা হয়েছে। এর মধ্যে শেখ হাসিনার তিন মামলার রায় ইতোমধ্যে ঘোষণা হয়েছে, টিউলিপ ও শেখ রেহানার এক মামলার রায়ও হয়েছে।

শেখ পরিবার ছাড়া অন্যান্য আসামির মধ্যে রয়েছেন রাজউকের সাবেক চেয়ারম্যান ও সদস্য, বিভিন্ন সরকারি কর্মকর্তারা এবং সাবেক প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব। অভিযোগে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবার প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন, অযোগ্য হলেও ক্ষমতার অপব্যবহার করেছেন।