
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) এবং সংশ্লিষ্ট হল সংসদের নির্বাচন স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও খালেদা জিয়ার ইন্তেকালের খবর পাওয়ার পর জরুরি ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা ডাকা হয়। প্রশাসন জানায়, সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতেই নির্বাচন সংক্রান্ত পরবর্তী ঘোষণা দেওয়া হবে।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, শোকের কারণে নির্ধারিত দিনে জকসু ও হল সংসদের নির্বাচন কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
