জনবল নেবে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সীমান্ত ব্যাংক পিএলসি। ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/অ্যাসোসিয়েট ম্যানেজার’ পদে জনবল নেবে ব্যাংকটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি
বিভাগের নাম: কোর ব্যাংকিং সিস্টেম (এসও-পিও)
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/অ্যাসোসিয়েট ম্যানেজার
পদের সংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি অথবা এমএসসি (সিএস/সিএসই)
অভিজ্ঞতা: ৪-৭ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৩৬ বছর
কর্মস্থল: ঢাকা।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২১ ডিসেম্বর, ২০২৫ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।