বিশেষ অভিযানে একদিনে গ্রেপ্তার ১৮০৯

ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে এক হাজার ৮০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ২৮১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫২৮ জন। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ৮০৯ জনকে।

এ সময় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি ওয়ান শ্যুটারগান, একটি দেশীয় পিস্তল, চার রাউন্ড গুলি, চারটি বার্মিজ চাকু ও একটি রাবার কার্তুজ উদ্ধার করা হয়।