
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি।
শুক্রবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৫ জন, ঢাকা উত্তর সিটিতে ১৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩ জন, খুলনা বিভাগে ১০ জন ও রাজশাহী বিভাগে ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে গত একদিনে সারা দেশে ৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১৯ হাজার ৭২৮ জন।
