গোপালগঞ্জসহ ঢাকা শিক্ষা বোর্ডর বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

গোপালগঞ্জসহ ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডর আওতাধীন গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তার লক্ষ্যে আগামীকাল (১৭ জুলাই) সকালে অনুষ্ঠেয় এইচএসসির ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র পরীক্ষা স্থগিত করা হলো। তবে অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে।