
রাজধানীর মিরপুরে দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তাদের নাম-ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।
তবে তাদের বয়স হবে আনুমানিক ২০ থেকে ২৫ বছর।
শনিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে দারুসসালামের আহমেদ নগর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন জানান, দারুসসালামের বেড়িবাঁধ সংলগ্ন আহমেদ নগর হাড্ডিপট্টি এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতদের নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে তিনিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।
ঘটনার বিস্তারিত কারণ জানার চেষ্টা করা হচ্ছে জানিয়ে ওসি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।
