বৈরী আবহাওয়ার কারণে ঢাকার ৪ ফ্লাইট নামল চট্টগ্রাম বিমানবন্দরে

বৈরী আবহাওয়ার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবর্তে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ৪টি ফ্লাইট। শনিবার (৩১ মে) বিকেল সাড়ে ৪টা থেকে সোয়া ৫টার মধ্যে এসব ফ্লাইট নামে।

শনিবার (৩১ মে) বিকেল ৪টা ৩৩ মিনিটে চট্টগ্রাম আসে শারজাহ-ঢাকা রুটের এয়ার এরাবিয়ার ফ্লাইট ৫১৪।

বিকেল ৪টা ৩২ মিনিটে অবতরণ করে কক্সবাজার-ঢাকা রুটের এয়ার অ্যাস্ট্রার ফ্লাইট ৪৪৬। বিকেল ৪টা ৪৭ মিনিটে অবতরণ করে রাজশাহী-ঢাকা রুটের ইউএস বাংলার ফ্লাইট বিএস১৬৪। বিকেল ৫টা ১৫ মিনিটে আসে সৈয়দপুর-ঢাকা রুটের ইউএস বাংলার ফ্লাইট বিএস ১৮৮।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানিয়েছেন, আবহাওয়া পরিস্থিতি উন্নতি হলে কনট্রোল টাওয়ারের ক্লিয়ারেন্স অনুযায়ী ফ্লাইটগুলো ঢাকা চলে যাবে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন ঢাকার আবহাওয়া পরিস্থিতি একটু খারাপ হওয়ায় আন্তর্জাতিক-অভ্যন্তরীণ ৪টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে। পরিস্থিতি উন্নত হলে ফ্লাইটগুলো আবার ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম বিমানবন্দর ত্যাগ করবে।