
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে অতিবৃষ্টির কারণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকায় জলবদ্ধতা তৈরি হয়েছে। জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে জরুরি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) ডিএনসিসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কোনো এলাকায় জলবদ্ধতা দেখা দিলে ডিএনসিসি হট লাইন নাম্বার ১৬১০৬ অথবা কন্ট্রোলরুমের মোবাইল নাম্বারে 01733982486 ফোন করে তথ্য দেওয়ার জন্য নগরবাসীকে অনুরোধ জানানো হচ্ছে।
ঢাকার জলাবদ্ধতা নিরসনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পূর্ব প্রস্তুতি থাকায় বিভিন্ন স্থানে জলাবদ্ধতা অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্ট বিভাগ থেকে জানানো হয়েছে।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, ঢাকা উত্তরের কোনো অঞ্চলে জলাবদ্ধতার খবর পাওয়া গেলে দ্রুততার সঙ্গে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা নেওয়া হবে
