নতুন ধর্মসচিব আফতাব হোসেন প্রামাণিক

সরকার অতিরিক্ত সচিবের পদমর্যদায় কর্মরত বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) এ কে এম আফতাব হোসেন প্রামাণিককে পদোন্নতি দিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উল্লেখ্য, ধর্ম মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব চালিয়ে আসা মু. আ. হামিদ জমাদ্দার চাকরির মেয়াদ শেষে গত ৩ নভেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন।