র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু

শোরগঞ্জের ভৈরবে র‍্যাবের হেফাজতে থাকা হত্যা মামলার আসামী সুরাইয়া বেগম (৫২) নামের নারীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৭ মে) সকাল ৭ টায় সুরাইয়া নামের এক নারীকে র‌্যাব সদস্যরা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সুরাইয়া বেগম নান্দাইল থানার বরুনাকান্দি গ্রামের আজিজুল হকের স্ত্রী।

খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা হাসপাতালে পৌছলে দেখা যায় ইউনিফর্ম পড়িহিত ছাড়াও সাদা পোষাকে প্রায় ২০ থেকে ৩০ জন র‌্যাব সদস্য হাসপাতালের বেডে শায়িত নারীর লাশ পাহাড়ায় রেখেছেন। এ সময় কাউকেই লাশের কাছে যেতে দেয়নি র‌্যাব সদস্যরা।

সাংবাদিকরা র‌্যাব ক্যাম্পেরকোম্পাণী কমান্ডার ফাহিম ফয়সলের কাছে একাধিকবার নিহত নারীর তথ্যচিত্র চাইলেও দেয়নি কোন তথ্য। উর্ধ্বতন কর্মকর্তা এসে প্রেস ব্রিফিং করবে বলে সাংবাদিকদের ১২ ঘন্টা বসিয়ে রাখার পরও দেখা মেলেনি ওই উর্ধ্বতন কর্মকতার। পরে কঠোর নিরাপত্তায় ১২ ঘন্টা পর জেলা নির্বাহী মেজিস্ট্রেট ইসরাত জাহানের উপস্থিতিতে সূরতহাল রিপোর্ট তৈরি নিয়ে জনমনে দেখা দিয়েছে নানার প্রশ্ন।

জানা যায়, চলতি মাসের ১৩ তারিখে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বরুনাকান্দি গ্রামের যৌতুকের দাবীতে পুত্রবধু অন্ত সত্তা রেখা বেগমকে নির্যাতন করে হত্যা করেছে শশুর বাড়ির লোকজন। এ ঘটনায় নিহত রেখার মা রামিসা খাতুন বাদী হয়ে স্বামী তাইজুল ইসলাম, শাশুড়ী সুরাইয়া বেগম ও শশুর আজিজুল হককে আসামী করে হত্যা মামলা দায়ের করেন সংশ্লিষ্ট থানায়। ১৬ই মে রাতে মামলার ৩ নং আসামী সুরাইয়াকে নান্দাইল থেকে এবং ১ নং আসামী তাইজুল কে ঢাকা থেকে আটক করে র‌্যাব সদস্যরা। এ রাতেই কোন এক সময় সুরাইয়া অসুস্থ হয়ে পড়লেও তাকে তাৎক্ষণিক নেয়া হয়নি হাসপাতালে। রাত পেরিয়ে সকাল সকাল ৭ টার দিকে আসামী সুরাইয়াকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। র‌্যাব সদস্যরা কেউ কোন কথা না বলাতে ওই নারীর মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হয়নি।

এই ব্যাপারে নিহতের স্বামী আজিজুল হক বলেন, আমার স্ত্রীকে ফোনে থানায় ডেকে নিয়ে যান দারোগা নাজমুল হোসেন। থানা থেকে বেড় হতেই র‍্যাব তাকে আটক করে নিয়ে যায়। পরে সকাল বেলায় খবর পাই আমার স্ত্রী র‌্যাব হেফাজতে মারা গেছে।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার বুলবুল আহম্মেদ বলেন, সকাল ৭ টার দিকে র‍্যাব সুরাইয়া নামের এক নারীকে চিকিৎসা দেয়ার জন্য হাসপাতালে নিয়ে আসে। আমরা পরিক্ষা নিরীক্ষা করে দেখতে পাই সে হাসপাতালে আনার আগেই মারা গিয়েছে।

র‍্যাব—১৪ সিপিসি ২ ভৈরব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম ফয়সালের কাছে তথ্য চাইলে তিনি একেক সময় একেক ধরনের কথা বলতে থাকেন। কখনো বলেন নিহতের স্বজনরা আসতেছে। কখনো বলেন হেড কোয়ার্টার থেকে সিও স্যার আসতেছেন তিনি এসে আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আর দু ঘন্টা লাগবে আবার কথনো বলছেন আর আধা ঘন্টার মধ্যেই স্যার পৌছে যাবেন। এই ভাবে সকাল ৭ টা থেকে সন্ধা ৭ টা পর্যন্ত ১২ ঘন্টা সাংবাদিকদের হাসপাতালে বসিয়ে রাখার পরও হাসপাতালে আসেননি র‌্যাবের সিও।

এই ব্যাপারে নির্বাহী মেজিস্ট্রেট নির্বাহী মেজিস্ট্রেট ইসরাত জাহান বলেন, সন্ধা সাড়ে ৭ টায় সূরৎহাল করা হয়েছে। এই ব্যাপারে যা সব আলামত পাত্তয়া গেছে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং মৃত্যুর স্বঠিক কারণ ময়নাতদন্তের পরই জানাযাবে এর বেশী তিনি আর কিছু বলতে অপসরাগতা প্রকাশ করেন।