
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১২নং ওয়ার্ডে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়।
আজ বুধবার (৩ এপ্রিল) রাজধানী মালিবাগে আবুজর গিফারী কলেজ প্রাঙ্গণে এসব ঈদ উপহার বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৮ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্র। এছাড়া ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক ঈদ উপহার এবং ইফতার সামগ্রী বিতরণ করছি৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন৷ বর্তমান আওয়ামী লীগ সরকার সব সময় দেশের মানুষের পাশে ছিল, আছে, আগামীতে ও থাকবে৷ সাধারণ মানুষ যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে এ জন্য আমি ঈদ উপহার বিতরণ করছি৷
তিনি আরো বলেন, আমার রাজনীতি মানুষের জন্য। তাই মানুষের জন্য সব সময় কিছু করার চেষ্টা করি এবং মানুষের পাশে থাকি। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
