বাড়ছে মাছ-মাংস ও সবজির দাম

আর কয়েক দিন পরই শুরু হবে রমজান। এরই মধ্যে বেড়ে চলছে মাছ-মাংস ও সব ধরনের সবজির দাম।

বর্তমানে খুচরা বাজারগুলোতে ব্রয়লার মুরগি কেজি বিক্রি হচ্ছে ২২০ টাকায়। অথচ সপ্তাহখানেক আগেও এই মুরগি পাওয়া গেছে ১৯০-২০০ টাকায়। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। বেড়েছে ডিমের দামও। যদিও বাজার ভেদে দেখা গেছে দামের ভিন্নতা। বড় বাজার গুলোতে ৪৮ টাকা আর এলাকা বা মহল্লার দোকানগুলোতে ৫০ টাকা হালিও ডিম বিক্রি হচ্ছে। আর গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৭৬০ টাকায় কেজিতে।

মাছের বাজার ঘুরে দেখা গেছে, তেলাপিয়া মাছের কেজি ২০০ টাকা, পাঙাসের কেজি ১৮০ টাকা, টেংরার কেজি ৫৬০ টাকা, ছোট রুই ৩১০ থেকে ৩২৯ টাকা, ইলিশের কেজি ১৬০০ টাকা, শিং মাছ ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর বাইরে ছোট কাচকি ২৯০ থেকে ৩২০ টাকা, আইড় মাছ ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

গত সপ্তাহে তুলনায় প্রতিটি সবজিতে প্রকারভেদে দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। বাজার ঘুরে দেখা গেছে, আলু বিক্রি হচ্ছে ৪০ টাকায়, কাঁচা মরিচ ৮০ টাকা, লাউ প্রতিটি ৫০ টাকা, বেগুন লম্বাটা ৮০ টাকা, গোল বেগুন ১০০ টাকা, ফুলকপি প্রতিটি ৬০ টাকা, টমেটো ৫০ টাকা, পাতা কপি ৫০ টাকা, সিম প্রকারভেদ ৪০ থেকে ৬০ টাকা, ঢেড়স ৮০ টাকা, করলা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর বাইরে সিমের বিচি কেজি ২২০ টাকা, মটরশুঁটি ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।