আজ আন্তর্জাতিক নারী দিবস

১৯৭৫ সাল থেকে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ০৮ মার্চ এই দিনটি পালন করছে। এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য- ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও নানা কর্মসূচির মধ্যদিয়ে আজ সোমবার পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।

নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সকল অগ্রগতি এবং উন্নয়নে করেছে সমঅংশীদারিত্ব। আর তাই সারা বিশ্বে বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে স্বীকৃতি।