
স্পোর্টস ডেস্ক
যুব এশিয়া কাপে বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দেওয়া অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা দেশে ফিরেছেন। গতকাল (রোববার) ফাইনালে আরব আমিরাতকে তাদের মাটিতেই বিশাল ব্যবধানে হারিয়েছিল যুব টাইগাররা। এরপর মাহফুজুর রহমান রাব্বির দল আজ (সোমবার) বিকেল সাড়ে ৪টার দিকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রেখেছে।
এদিকে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে ডিনার করারও আমন্ত্রণ পেয়েছে যুব চ্যাম্পিয়নরা। আগামীকাল (মঙ্গলবার) রাতে তারা সেই আমন্ত্রণে যোগ দেবেন। বিষয়টি নিশ্চিত করে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু জানিয়েছেন, বোর্ড সভাপতি সবাইকে নিয়ে মঙ্গলবার রাতে ডিনার করবেন।
