
রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে যাত্রাবাড়ী মোড়ে বাসটিতে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আজ রাত ৮টা ৪০ মিনিটে যাত্রাবাড়ীতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। প্রাথমিকভাবে বাসের নাম জানা যায়নি।
