পুলিশ সদস্য হত্যার ঘটনায় পল্টন থানায় মামলা

রাজধানীতে বিএনপি’র মহাসমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) সকালে পল্টন থানায় মামলাটি দায়ের হয়।

পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, পুলিশ বাদি হয়ে মামলাটি করেছে।

মামলার আসামি বিষয় প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।