সংঘর্ষ চলাকালে ৭ গণমাধ্যমকর্মী আহত

পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর কাকরাইলে হামলার শিকার হয়েছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত পাঁচ সাংবাদিক। পুলিশের কাঁদানে গ্যাস এবং বিক্ষুব্ধ জনতার ইটপাটকেলে তারা গুরুতর আহত হন।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে কাকরাইলে বিএনপির মহাসমাবেশ বিষয়ক সংবাদ সংগ্রহের সময় আহত হন তারা।

কাকরাইলে হামলায় আহত হন মাল্টিমিডিয়া জার্নালিস্ট মারুফ হাসান। সংবাদ সংগ্রহকালে আরও আহত হন ব্রেকিংনিউজের ক্রাইম রিপোর্টার কাজী ইহসান বিন দিদার, ব্রেকিংনিউজের নিজস্ব প্রতিবেদক আহসান হাবিব সবুজ, বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট জাফর আহমেদ, দৈনিক ইনকিলাব পত্রিকার ফটোসাংবাদিক এফ এ মাসুমসহ, দৈনিক কালবেলা পত্রিকার রাফসান জানি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার এক সাংবাদিক।

একইসঙ্গে সময় টেলিভিশনের একটি গাড়িতেও ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।