মালয়েশিয়া-ইন্দোনেশিয়ায় শনিবার ঈদ

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাইয়ে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এসব দেশে আগামী শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

মালয়েশিয়ার কিপার অব দ্য রুলারস সিল সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর মালয় মেইলের।

তিনি বলেন, ইয়াং ডিপারতুয়ান আগাং (প্যারামাউন্ট রুলার প্রধান) আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ মালয়েশীয় শাসকদের সঙ্গে আলোচনার পরে ঈদের তারিখ ঘোষণায় সম্মতি দিয়েছেন।

সিএনএন ইন্দোনেশিয়ার প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ায় ১৪৪৪ হিজরির শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এর ফলে ইন্দোনেশিয়ায় ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে।