সুবিধাবঞ্চিতদের খাদ্য সহায়তা দেবে বিসিবি

পবিত্র মাহে রমজান ও সিয়াম সাধনার এই মাসে দুঃখী ও অসহায় মানুষদের সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের কথা বিবেচনা করেই তাদের পাশে দাঁড়াচ্ছে বিসিবি।

সোমবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠ প্রাঙ্গণে এই সহায়তা করবে বিসিবি। এ সময় বিসিবি বস নাজমুল হাসান পাপন উপস্থিত থেকে অসহায়দের মধ্যে খাবার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করবেন।

রোববার (১৬ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিসিবির মিডিয়া বিভাগ।