
এএফসি অনূর্ধ্ব-২০ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৪ এশিয়ান কাপের মূলপর্বে খেলায় ইরানের কাছে ০-১ গোলে হেরে আশাভঙ্গ হলো বাংলাদেশের। ইরানের নেগিন জান্দি ৮৫ মিনিটে একটি গোল করেন।
রোববার (১২ মার্চ) বিকেলে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাছাইপর্বে নিজেদের গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয় দল দুটি। বল দখল আর আক্রমণ-প্রতিআক্রমণে এগোয় খেলা।
এএফসি অ-২০ নারী চ্যাম্পিয়নশীপ বাছাইয়ের প্রথম পর্বে আট গ্রুপ। আট গ্রুপের আট চ্যাম্পিয়ন বাছাইয়ের দ্বিতীয় পর্বে খেলবে। এইচ গ্রুপে ছিল স্বাগতিক বাংলাদেশ, ইরান ও তুর্কমেনিস্তান। দুই ম্যাচ হেরে তুর্কমেনিস্তান টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আগেই। পরের রাউন্ডে খেলতে হলে আজ বাংলাদেশের জয়ের বিকল্প ছিল না। লাল-সবুজের মেয়েদের হতাশায় ডুবিয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এইচ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ইরান। সুতরাং তারা জায়গা করে নিয়েছে দ্বিতীয় পর্বে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ইরানের বিরুদ্ধে দারুণভাবে লড়েছিল বাংলাদেশ। ইরানের র্যাংকিং বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। এরপরও মাঠের লড়াইয়ে বাংলাদেশ আজ কোনোভাবেই পিছিয়ে ছিল না। শাহেদা রিপা, আকলিমার আক্রমণ রুখতেই ব্যতিব্যস্ত ছিল ইরানের রক্ষণভাগ ও গোলরক্ষক। কয়েকটি গোলের সুযোগও তৈরি করেছিল। কিন্তু কাঙ্ক্ষিত গোল পায়নি।
ম্যাচে রিপা-আকলিমাদের আক্রমণ রুখতেই ব্যস্ত ছিল ইরানের গোলরক্ষক ও রক্ষণভাগের খেলোয়াড়রা। এদিন কয়েকটি গোলের সুযোগও তৈরি করেছিল যুব বাঘিনীরা। কিন্তু পার্সিয়ান মেয়েদের ডিফেন্স আর স্ট্রাইকারদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি বাংলাদেশ।
