
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সেই ভবন থেকে আরও দুই জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা।
বুধবার (৮ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য দিনমনি শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। সেখানে পরিচয় শনাক্ত করা হবে।
