প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

স্পোটর্স ডেস্ক

আগামী ২৩ মার্চ পানামা এবং ২৮ মার্চ কুরাকাওয়ের বিরুদ্ধে ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম বার মাঠে নামবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচটি হবে বুয়েনস এয়র্সে। দ্বিতীয় ম্যাচটি হবে সান্তিয়াগো দেল এস্তোরো প্রদেশে।

আসন্ন এই প্রীতি ম্যাচ দুটির জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। সদ্যই ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার জেতা স্কালোনির ৩৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন বিশ্বকাপজয়ী দলের ২৬ জন সদস্যই। এছাড়া প্রাথমিক দলে ডাক পেয়েছেন গার্নাচো, প্যারোন ও বুনোনাত্তেরা।

প্রীতি এই দুটি ম্যাচে লিওনেল মেসির নেতৃত্বেই আর্জেন্টিনার মাঠে নামার কথা রয়েছে। তবে প্রাথমিক দলে সবচেয়ে বড় চমক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা ১৭ বছর বয়সী আলেসান্দ্রো গার্নাচো। এছাড়াও সদ্য সমাপ্ত ট্রান্সফার উইন্ডোতে আলোচিত আর্জেন্টাইন খেলোয়াড়রাও রয়েছেন প্রীতি ম্যাচের এই দলে।

আর্জেন্টিনার ৩৫ সদস্যের দলে যারা রয়েছেন-

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জিরোনিমো রুলি ও ফ্রাঙ্কো আরমানি।

ডিফেন্ডার : নাহুয়েল মলিনা, গঞ্জালো মনটিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস

ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুইনা, নিকোলাস তাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ ও লাউতারো ব্লাঙ্কো।

মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, লিয়েন্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, অ্যাক্সিকুয়েল প্যালাসিয়াস, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো প্যারোন, ফাকুন্দো বুনানোত্তে, জিওবানি লো সেলসো, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও ভ্যালেন্টিন কার্বোনি।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, পাউলো দিবালা, আনহেল কোরেয়া, আলেসান্দ্রো গার্নাচো ও নিকোলাস গঞ্জালেস।