
বাংলাদেশ পুলিশের ১৪ অতিরিক্ত পুলিশ সুপারকে (অ্যাডিশনাল এসপি) বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) বাংলাদেশ পুলিশের পার্সোনেল ম্যানেজম্যান্ট-১ শাখার অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।
বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন, পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর) হিসেবে সংযুক্ত সীমা রানী সরকারকে জামালপুর জেলায়, ইভানা পারভীন পুলিশ সদর দফতর, কামরুন নেছাকে পুলিশের বিশেষ শাখা (এসবি) ঢাকা, মোছা. লিজা বেগমকে ঠাকুরগাঁও জেলা, এহসান রহমান ভুইয়াকে নওগাঁ জেলা, মনজুরুল আলমকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, আবুবককর সিদ্দীককে পাবনা জেলা, তারেক আল মেহেদীকে নড়াইল জেলা, মতিউর রহমানকে পুলিশের বিশেষ শাখা (এসবি) ঢাকা, মুনাদির ইসলাম চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজ কার্যালয়, সুমন কান্তি চৌধুরীকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ সার্কেলে, শামছুন্নাহার এপিবিএন, ড. আশিক মাহমুদ চট্টগ্রাম সদর সার্কেলে এবং জাকিয়া নুসরাত পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে।
বদলির আদেশে বলা হয়, বদলিকৃতদের ১২ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় তাদেরকে ১৩ মার্চ স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক অবমুক্ত) করা হবে।
