জাতীয় ফুটবল দলে নতুন ৩ মুখ, বাফুফের ২৭ সদস্যের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক :

চলতি মাসের শেষ সপ্তাহে তিন জাতি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই টুর্নামেন্টকে সামনে রেখে ২৭ সদস্যের দল ঘোষণা করেছে জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

বৃহস্পতিবার (২ মার্চ) বাফুফে ভবনে ঘোষিত ২৭ সদস্যের এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ৩ নতুন মুখ। একই সঙ্গে অনেকদিন পর জাতীয় দলে ফিরেছেন আমিনুর রহমান সজীব।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে নতুন ডাক পাওয়া তিন ফুটবলার হলেন ঢাকা আবাহনীর ডিফেন্ডার আলমগীর, ফর্টিজের মজিবুর রহমান জনি ও মুক্তিযোদ্ধা সংসদের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

২৭ সদস্যের দল :

আনিসুর রহমান, তারেক রায়হান কাজী, সাদ উদ্দিন, রিমন হোসাইন, বিশ্বনাথ ঘোষ, টুটুল বাদশা, তপু বর্মণ, মাশুক মিয়া জনি, সোহেল রানা (বসুন্ধরা), রাকিব হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, সাদিদুল ইসলাম সোহেল, আলমগীর মোল্লা, রহমত মিয়া, সোহেল রানা (আবাহনী), ফয়সাল আহমেদ ফাহিম, এলিটা কিংসলে, জামাল ভূঁইয়া (অধিনায়ক), হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মোহাম্মদ ইবরাহিম, মিতুল মারমা, মজিবুর রহমান জনি, মেহেদী হাসান শ্রাবন, আমিনুর রহমান সজীব, ইমন শাহরিয়ার, রবিউল হাসান।