সাময়িক বন্ধ করোনার বুস্টার ডোজ

সাময়িকভাবে করোনার বুস্টার ডোজের টিকাদান বন্ধ করা হয়েছে। কোভ্যাক্স থেকে টিকা পেলে এক থেকে দুই সপ্তাহের মধ্যে আবারও এ টিকা দেওয়া শুরু হবে।

বুধবার (১ মার্চ) মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে কোভিড ১৯ এর টিকার বর্তমান অবস্থা শীর্ষক এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) এসব কথা বলেন।

তিনি বলেন, টিকা স্বল্পতার কারণে তৃতীয় ও চতুর্থ ডোজের টিকা আপাতত বন্ধ করা হয়। এটা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। কোভ্যাক্স থেকে টিকা পেলে এক থেকে দুই সপ্তাহের মধ্যে আবারও এ টিকা দেওয়া শুরু করা হবে।