রূপগঞ্জ-আড়াইহাজারে আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া ভূলতা এলাকার নান্নু স্পিনিং মিল এবং আড়াইহাজার উপজেলার দুপতারা এলাকার এসপি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এসব আগুন লাগার খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসালাম দোলন বলেন, মঙ্গলবার ১টা ৭ মিনিটে নান্নু স্পিনিং মিলে আগুন লাগার খবর পাই। পরে দেড়টায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে সাতটি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।