
দেশবাংলা ডেস্ক :
রাজধানীর খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরণী ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৩ ফেব্রুয়ারী) সোমবার দুপুর ২টায় খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গনে কোরআন তেলোয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৯ আসনের সংসদ সদস্য জনাব সাবের হোসেন চৌধুরী এম.পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিলগাঁও মডেল কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব মোঃ আবদুর রউফ। আরও উপস্থিত ছিলেন খিলগাঁও মডেল কলেজের অধ্যক্ষ জনাব মোঃ ইমাম জাফর, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিহির রঞ্জন দে, গভর্নিং বডির সদস্য মামুন রশিদ শুভ্র, ওয়াহিদুল হাসান মিল্টন, মোঃ সেলিম তৌহিদ, মোশাররফ হোসেন বাহার সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীগণ।
এছাড়া খিলগাঁও মডেল কলেজের অধ্যক্ষ জনাব মোঃ ইমাম জাফর ক্রীড়া প্রতিযোগিতার সভাপতিত্ব করেন।
জনাব সাবের হোসেন চৌধুরী বলেন, এই কলেজের জন্ম ইতিহাসের একটি অধ্যায়। আমরা যেই স্লোগান গুলো শুনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর একটি সরাসরি হাত আছে এই কলেজের যাত্রা থেকে। ১৯৭০ এর নির্বাচনে বঙ্গবন্ধু যখন এই এলাকায় এসেছিলেন তখন তিনি বলেছিলেন আমাদের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা হবে শিক্ষাব্যবস্থার মাধ্যমে। এই কলেজে অনেক গরিব মেধাবী শিক্ষাথী আছে যারা অর্থের অভাবে পড়তে পারে না। আমরা তাদের কথা চিন্তা করে আলোচনা করে শিক্ষা বৃত্তির ব্যবস্থা করবো ইনশাল্লাহ। যারা এই প্রতিযোগিতায় জয়ী হয়েছে তাদেরকে আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার উন্নয়ন নিয়ে কথা বলেন।

কলেজের অধ্যক্ষ মোঃ ইমাম জাফর বলেন, খেলাধুলা করলে ছেলে মেয়েরা শারীরিক ও মানসিক সুস্থ থাকবে। এগুলোর কথা চিন্তা করার পরে গভর্নিং বডির চেয়ারম্যান জনাব আব্দুর রউফ স্যারের একান্ত ইচ্ছাতে এবং অন্যান্য সদস্যদের সহযোগিতায় আমি এই ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়েছে। আমি গরিব মেধাবী শিক্ষাথী আছে যারা অর্থের অভাবে পড়তে পারে না তাদের জন্য শিক্ষা বৃত্তির ব্যবস্থা করার জন্য মাননীয় সংসদ সদস্য জনাব সাবের হোসেন চৌধুরী স্যারের দৃষ্টি আকর্ষণ করছি।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ করেন ঢাকা ৯ আসনের সংসদ সদস্য জনাব সাবের হোসেন চৌধুরী এম.পি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন খিলগাঁও মডেল কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব মোঃ আবদুর রউফ, খিলগাঁও মডেল কলেজের অধ্যক্ষ জনাব মোঃ ইমাম জাফর, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিহির রঞ্জন দে, গভর্নিং বডির সদস্য ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্র, গভর্নিং বডির সদস্য ওয়াহিদুল হাসান মিল্টন।
এর আগে আনুমানিক দীর্ঘ ১০ বছর পর কলেজের অধ্যক্ষ মোঃ ইমাম জাফর এর উদ্যোগে খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
২৯ ও ৩০ জানুয়ারী ২০২৩ এবং ২ ও ৬ ফেব্রুয়ারী ২০২৩ পর্যন্ত মোট ৪ দিন সকালে কলেজ প্রাঙ্গণ মাঠে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়।
এই ক্রীড়া প্রতিযোগিতায় ১০ টি ইভেন্টে ৪ পর্যায়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উচ্চমাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের জন্য ১০০ মিটার দৌঁড়, সুঁই সুতা, মিউজিক্যাল চেয়ার ও ছাত্রদের জন্য ১০০ মিটার দৌঁড়, মার্বেল চামচ দৌঁড়, বস্তা দৌঁড়।
ডিগ্রি /অনার্স/মাস্টার্স পর্যায়ের ছাত্রীদের জন্য স্মৃতিশক্তি যাচাই, গোল পোস্টে বল মারা, মিউজিক্যাল বালিশ ও ছাত্রদের জন্য ১০০ মিটার দৌঁড়, গোল পোস্টে বল মারা, লৌহ গোলক নিক্ষেপ।
কলেজের সকল শিক্ষকদের জন্য গোল পোস্টে বল মারা ও কলেজের সকল শিক্ষিকাদের জন্য মিউজিক্যাল বালিশ। কলেজের সকল কর্মকর্তা /কর্মচারীদের জন্য হাঁড়িভাঙা, মিউজিক্যাল বালিশ ও মিউজিক্যাল চেয়ার এর আয়োজন করা হয়।
