
অমর একুশে গ্রন্থ মেলার প্রথম শিশু প্রহরে ক্ষুদে পাঠকদের ভিড়। ছুটির দিনে শিশু প্রহরে ছিল শিশুদের আনাগোনা।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মেলার দ্বার খোলার পর বাবা-মা, ভাই-বোন ও অভিভাবকদের সাথে মেলায় আসতে থাকে শিশু-কিশোররা। বেলা সাড়ে এগারোটায় শুরু হয় সিসিমপুরের পরিবেশনা ও ছবি আঁকা প্রতিযোগিতা। এসময় সিসিমপুরের গান ও ছবি আঁকার সাথে সাথে মেতে উঠে শিশুরা।
বিভিন্ন স্টল ঘুরে প্রিয় লেখকদের বই কিনছেন অনেকে।
বিক্রেতারা বলছেন, সময় গড়ানোর সাথে বাড়বে পাঠকদের ভিড়, বাড়বে বইয়ের কাটতি।
সাপ্তাহিক ছুটির দিনের মেলা চলবে রাত নয়টা পর্যন্ত।
