মেয়র কাপ : ৫৮ নং ওয়ার্ডকে ১৮৪ রানে পরাজিত করে ৪ নং ওয়ার্ড

দেশবাংলা ডেস্ক :

ঢাকা মেয়র কাপ ২০২৩ ক্রিকেট টুর্নামেন্টের ৩য় পর্বের ম্যাচে ৫৮ নং ওয়ার্ডকে ১৮৪ রানে পরাজিত করে ৪ নং ওয়ার্ড।

আজ ৯ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) দুপুর ১টায় গোলাপবাগ খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

৪নং ওয়ার্ড ২০ ওভারে ৩০৭ রান করে ৫৮ নং ওয়ার্ড কে ১৮৪ রানে পরাজিত করে। দুই খেলোয়াড় সেঞ্চুরি করেন। আবির এবং ইকবাল।ইকবাল পারভেজ ৩১ বলে শতরান করেন এবং ৬১ বলে আবির শতরান করেন।খেলায় ম্যান অফ দা ম্যাচ পারভেজ।

এসময় উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন ও ৫৮ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ শফিকুর রহমান।