
দেশবাংলা ডেস্ক :
ঢাকা মেয়র কাপ ২০২৩ ক্রিকেট টুর্নামেন্টের ২য় পর্বের প্রথম ম্যাচে ৬২ নং ওয়ার্ডকে ৭ উইকেটে পরাজিত করে ৪ নং ওয়ার্ড।
আজ ৫ ফেব্রুয়ারী (রবিবার) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
৬২ নং ওয়ার্ড সব উইকেট হারিয়ে ৯৪ রান করে। খেলায় ম্যান অফ দা ম্যাচ আকাশ।
এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সদস্য জনাব মারুফ আহমেদ মনসুর, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন ও ৬২ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোহাম্মদ মোস্তাক আহমেদ।
