ড্র নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ-ভারত

মোঃ রাসেল

সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ভারতের সঙ্গে ০-০ গোলে ড্র করেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ড্র নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ-ভারত

আজ (৫ ফেব্রুয়ারী) রবিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ৭ ঘটিকায় ম্যাচ অনুষ্ঠিত হয়।

দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট করে নিয়ে শীর্ষে ভারত এবং দুয়ে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নেপাল। দুই ম্যাচই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে ভুটানের।

আগামী মঙ্গলবার রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান এবং নেপাল খেলবে ভারতের বিপক্ষে। ওই ম্যাচ জিতলে বা ড্র করলেই ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের।