
মোঃ রাসেল
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ১২ গোলে হারিয়ে দিলো ভারতীয়রা।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) উদ্বোধনী দিনে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দুপুর ৩টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামে ভুটান। ম্যাচে ভারত ১২-০ গোলে জয় লাভ করে
ভারতের পক্ষে অপূর্ণা নাজারি ২৯ মিনিটে প্রথম, ৩৬ মিনিটে দ্বিতীয়, নিতু লিন্ডা ৪৩ মিনিটে তৃতীয়, নেহা ৪৫+২ মিনিটে চতুর্থ, আনিতা কুমারী ৫০ মিনিটে পঞ্চম, নেহা ৫৫ মিনিটে ষষ্ঠ, লিন্ডা কম সেরতো ৬১ মিনিটে সপ্তম, ৬৩ মিনিটে অষ্টম, আনিতা কুমারী ৬৯ মিনিটে নবম, লিন্ডা কম সেরতো ৭৫ মিনিটে দশম, আনিতা কুমারী ৭৮ মিনিটে এগারোতম এবং নেহা ৯০ মিনিটে বারোতম গোল করেন।
