
স্পোর্টস ডেস্ক
ঢাকার কমলাপুর স্টেডিয়ামে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নেবে দক্ষিণ এশিয়ার চারটি দেশ। যেখানে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, নেপাল ও ভুটান।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) উদ্বোধনী দিনে মাঠে সন্ধ্যা ৭টায় মাঠে নামবে বাংলাদেশ; যেখানে তাদের প্রতিপক্ষ নেপাল।
এবারের সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্ট রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। যেখানে টুর্নামেন্টের প্রত্যেক দল একে অপরের বিরুদ্ধে মোকাবিলা করবে। এরপর সেরা দুই দল ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় মুখোমুখি হবে শিরোপা নির্ধারণী ফাইনালে। বাংলাদেশ দল নেপালের পর ৫ ফেব্রুয়ারি ভারত ও ৭ ফেব্রুয়ারি ভুটানের বিপক্ষে মাঠে নামবে। গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে সন্ধ্যা ৭ টায়।
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের চূড়ান্ত স্কোয়াড :
গোলরক্ষক : রুপনা চাকমা, সাথী বিশ্বাস, ইতি রানী।
রক্ষণভাগ : সুরমা জান্নাত, আফিদা খন্দকার, নাসরিন আক্তার, কোহাতি কিসকু, ইতি খাতুন ও উন্নতি খাতুন।
মধ্যমাঠ : শামসুন্নাহার জুনিয়র (অধিনায়ক), স্বপ্না রানী, সোহাগী কিসকু, মাহফুজা আক্তার, নওসোন জাহান, মিস রুপা, রেহেনা আক্তার ও হালিমা আক্তার।
আক্রমণভাগ : শাহেদা আক্তার রিপা, আকলিমা খাতুন, আনিক তানজুম, আইরিক খাতুন, আফরোজা খাতুন ও সুরভী আকন্দ প্রীতি।
