
রাজধানীর খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৯ ও ৩০ জানুয়ারী এবং ২ ও ৬ ফেব্রুয়ারী পর্যন্ত মোট ৪ দিন সকালে কলেজ প্রাঙ্গণ মাঠে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়।

আনুমানিক দীর্ঘ ১০ বছর পর কলেজের অধ্যক্ষ মোঃ ইমাম জাফর এর উদ্যোগে খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ মোঃ ইমাম জাফর দেশবাংলাবিডি ২৪.কমকে বলেন, করোনায় শিক্ষার সেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিক্ষার ম্যান নষ্ট হয়ে গেছে। সুতরাং শিক্ষার পাশাপাশি ছেলে মেয়েরা অটিস্টিকের মতো হয়ে যাচ্ছে কাজ না করে করে এক জায়গায় বসে থাকে এর জন্য আমার মনে হয় খেলাধুলা প্রয়োজন। খেলাধুলা করলে ছেলে মেয়েরা শারীরিক ও মানসিক সুস্থ থাকবে। এগুলোর কথা চিন্তা করার পরে গভর্নিং বডির চেয়ারম্যান জনাব আব্দুর রউফ স্যারের একান্ত ইচ্ছাতে এবং অন্যান্য সদস্যদের সহযোগিতায় আমি এই ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়েছে।ছেলে মেয়েদের এই খেলায় অনেক আগ্রহ রয়েছে। একটি ইভেন্ট শেষ করতে অনেক সময় লেগেছে।

তিনি আরো বলেন, আগামী ১৮ ফেব্রুয়ারীর মধ্যে যেকোনো একদিন ঢাকা ৯ আসনের সংসদ সদস্য জনাব সাবের হোসেন চৌধুরী এম.পি আগমনে আমরা পুরস্কার বিতরণী, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান একসাথে আয়োজন করবো।

এই ক্রীড়া প্রতিযোগিতায় ১০ টি ইভেন্টে ৪ পর্যায়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উচ্চমাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের জন্য ১০০ মিটার দৌঁড়, সুঁই সুতা, মিউজিক্যাল চেয়ার ও ছাত্রদের জন্য ১০০ মিটার দৌঁড়, মার্বেল চামচ দৌঁড়, বস্তা দৌঁড়।

ডিগ্রি /অনার্স/মাস্টার্স পর্যায়ের ছাত্রীদের জন্য স্মৃতিশক্তি যাচাই, গোল পোস্টে বল মারা, মিউজিক্যাল বালিশ ও ছাত্রদের জন্য ১০০ মিটার দৌঁড়, গোল পোস্টে বল মারা, লৌহ গোলক নিক্ষেপ।
কলেজের সকল শিক্ষকদের জন্য গোল পোস্টে বল মারা ও কলেজের সকল শিক্ষিকাদের জন্য মিউজিক্যাল বালিশ। কলেজের সকল কর্মকর্তা /কর্মচারীদের জন্য হাঁড়িভাঙা, মিউজিক্যাল বালিশ ও মিউজিক্যাল চেয়ার এর আয়োজন করা হবে।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হবে। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন ঢাকা ৯ আসনের সংসদ সদস্য জনাব সাবের হোসেন চৌধুরী এম.পি।
শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ অনেক বছর পর এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে। কলেজের গৌরবজনক ইতিহাসে নতুন মাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছে এ অনুষ্ঠান।
