‘কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লিগ-২০২৩’র উদ্বোধন

মোঃ রাসেল

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং মৌসূমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লিগ- ২০২৩’র উদ্বোধনী অনুষ্ঠান অদ্য ২৯ জানুয়ারি ২০২৩, বিকাল ০৩:৩০ টায় পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসূমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট)-এর সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক
জনাব আসাদুজ্জামান কোহিনুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিগ কমিটির চেয়ারম্যান মো: মজিবুল হক রিপন, ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক ও লিগ কামিটির সম্পাদক জনাব এস.এম খালেকুজ্জামান স্বপন সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।