চট্টগ্রামের হ্যাটট্রিক হারের দিনে জয়ে ফিরলো রংপুর

সময়টা ভালো যাচ্ছে না চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। টানা তিন হারে বিপিএলে টিকে থাকার লড়াইয়ে ব্যাকফুটে পড়ে গেছে চট্টগ্রাম।

রংপুর রাইডার্সের বিপক্ষে আজ (২৩ জানুয়ারি) হ্যাটট্রিক হার নিয়ে মাঠ ছেড়েছে চট্টগ্রাম।

অন্যদিকে দুই হারকে সঙ্গী করে আজ চট্টগ্রামের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর। ফলে জয় প্রয়োজন ছিল দলটিরও। নুরুল হাসান সোহানের সতীর্থরা হতাশ করেনি অধিনায়ককে।

মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে রংপুর ৬ উইকেটে তুলেছিল ১৭৯ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ১২৪ রানের বেশি তুলতে পারেনি চট্টগ্রাম। ৫৫ রানের হার নিয়ে মাঠ ছেড়েছে দলটি।