হজ প্যাকেজের মূল্য কমলো

আন্তর্জাতিক ডেস্ক

গত বছরের তুলনায় এবার কমানো হয়েছে হজ প্যাকেজের মূল্যও।

হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী সচিব ডক্টর আমর বিন রেদা আল মাদ্দাহ জানান, গত বছরের তুলনায় ৩০ শতাংশ কম খরচে এবার হজ পালনের সুযোগ পাবেন মুসল্লিরা।

‘ইকোনোমিক হজ প্যাকেজের’ প্রায় ৯০ ভাগ ইতোমধ্যে বিক্রি হয়ে গেছেও বলে জানান আল মাদ্দাহ। তিনি জানান, সৌদি আরবের স্থানীয় মুসল্লিরা তিনভাগে হজ প্যাকেজের অর্থ পরিশোধ করতে পারবেন।

হজ পালনে আগ্রহীদের নিবন্ধনের ৭২ ঘণ্টার মধ্যে ২০ শতাংশ অর্থ পরিশোধ করে জায়গা নিশ্চিত করতে হবে। এরপরের ৪০ শতাংশ পরিশোধ করতে হবে ২৯ জানুয়ারির মধ্যে আর বাকি ৪০ শতাংশ অর্থ দেওয়া যাবে এপ্রিলের ২৩ তারিখের মধ্যে।

প্রতি বছর সৌদি আরবে ২৫ লাখ মানুষ হজ পালন করলেও গত বছর বিদেশিসহ ১০ লাখ মানুষ হজ পালন করেছিল। করোনা মহামারীর কারণে ২০২১ সালে শুধু মাত্র সৌদির ৬০ হাজার মুসল্লি হজ পালনের সুযোগ পেয়েছিল আর ২০২০ সালে মাত্র কয়েক হাজার মানুষ হজ পালন করেছিলেন।

সূত্র : গালফ নিউজ