শেরপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

শেরপুর প্রতিনিধি

শেরপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলেসহ ৩ জন নিহতের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সদরের তাতালপুর এলাকায় এ ঘটনা ঘটে। ট্রাক আটক করা হয়েছে। তবে ড্রাইভার পলাতক রয়েছে।

নিহতরা হলেন, রফিক মিয়া (৪৫) ও তার ছেলে রাব্বী (১৪)। তবে আরেকজনের নাম পরিচয় এখনও জানা যায়নি।

শেরপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহনেওয়াজ নোমান জানায়, দুর্ঘটনায় তিনজনকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। আরও তিনজন হাসপাতালে ভর্তি রয়েছে। এদের মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

সদর থানার এস আই কামরুজ্জামান জানান, চালের ট্র‍াকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সদর উপজেলার তাতালপুরের বলস্বর ব্রীজের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি আটক রয়েছে। ট্রাক চালক পালিয়ে গেছে। আমরা ঘটনাস্থলে কাজ করছি।