ডিএমপির দুই ডিসিকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

ওই আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমানকে উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) এবং উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) মো. জসিম উদ্দীনকে উপ-পুলিশ কমিশনার (পিওএম-উত্তর বিভাগ) হিসেবে বদলি করা হয়েছে।